শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা
অর্থনীতি

জ্বালানি সংকট নিয়ে সরকারের আশ্বাস, সংকট হবে না

জ্বালানি সংকট নিয়ে সরকারের আশ্বাস, ৪৮ দিনের মধ্যে সংকট হবে না।

জ্বালানি সংকট নিয়ে সরকারের আশ্বাস, সংকট হবে না

আগামী ৪৮ দিনের মধ্যে দেশে জ্বালানি তেলের সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সম্প্রতি জ্বালানি সংকট নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোন ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২৫ দিনের ফার্নেস অয়েল এবং ২০ দিনের জেট ফুয়েল মজুদ রয়েছে।

সরবরাহ স্বাভাবিক রাখতে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে আসছে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল। এছাড়া, আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মনির হোসেন চৌধুরী আরো জানান, সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাসের সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। তবে মেরামতের কাজ চলছে এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন