দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বর্তমানে ডিজেলের মজুত ৩১ দিনের, অকটেনের ৩৬ দিন এবং পেট্রোলের ২৫ দিনের মজুত রয়েছে।
তিনি বুধবার (২২ জুলাই) এক ব্রিফিংয়ে বলেন, কিছু গুজব ছড়ানো হচ্ছে, তবে বাস্তবে তেলের মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
মনির হোসেন চৌধুরী জানান, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি রয়েছে, কিন্তু সরকার নতুন গ্যাস উত্তোলনসহ এই সমস্যা মোকাবেলার চেষ্টা করছে। একটি গুরুত্বপূর্ণ এলএনজি টার্মিনালে সমস্যা দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে কিছু বিঘ্ন ঘটছে।
তিনি আশা প্রকাশ করেন যে, এই সমস্যা সমাধান হলে সিএনজির লাইন কমে যাবে।
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেন। তবে তিনি বলেন, এর প্রভাব বাংলাদেশে সেভাবে পড়বে না, কারণ বাংলাদেশ পরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে আমদানি করে না।
সরকার ক্রুড অয়েল আনলেও বিকল্প পথ দিয়ে তা আনার পরিকল্পনা করছে, তাই এই খাতে কোনো সমস্যা হবে না বলে তিনি জানান।