মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

বিশেষ অভিযানে ৪০ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন

পুলিশের বিশেষ অভিযানে ৪০ দিনে ১৮ হাজার ৩২৮ জন গ্রেপ্তার হয়েছে।

বিশেষ অভিযানে ৪০ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন

বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৯৫৮ জন অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়া অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক কারবারে জড়িত ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ এই বিশেষ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন