শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আইনশৃঙ্খলা উন্নয়নে নতুন কৌশলগত পরিকল্পনা গ্রহণ

আইনশৃঙ্খলা উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইনশৃঙ্খলা উন্নয়নে নতুন কৌশলগত পরিকল্পনা গ্রহণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুন, ছিনতাই, অপহরণসহ অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম জোরদার করেছে।

তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের পূর্ণ শক্তিতে কাজ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনার আওতায় জনগণের সার্বিক সহায়তায় দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন