শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস

জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস হয়েছে, যা জননিরাপত্তা রক্ষায় বিশেষায়িত ইউনিট।

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস

জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬', যা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন।

বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি পাস হয়। বিরোধী সদস্যরা নোট অব ডিসেন্টে উল্লেখ করেন যে, র‍্যাব বিলুপ্ত করার আগে যথাযথ জাতীয় পরামর্শ ও জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

তাদের আপত্তির মধ্যে রয়েছে, বিলটি দ্রুত পাস, র‍্যাবের জনবল ও সম্পদ সরাসরি এসআরবিতে হস্তান্তর, অভিযোগ তদন্তের কাঠামো এবং গ্রেফতার ও আটকের ক্ষমতা।

বিলে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং পুলিশ বাহিনীকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার ও দক্ষ ইউনিট প্রয়োজন।

সরকার প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের মাধ্যমে ইউনিট গঠন করবে। এসআরবির সদর দফতর ঢাকায় থাকবে এবং এর একজন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন