শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে তরুণীদের আটকে রেখে পর্ণ ভিডিও তৈরি: ৫ জন গ্রেপ্তার

নোয়াখালীতে তরুণীদের আটকে রেখে পর্ণ ভিডিও তৈরি করার অভিযোগে ৫ জন গ্রেপ্তার হয়েছে।

নোয়াখালীতে তরুণীদের আটকে রেখে পর্ণ ভিডিও তৈরি: ৫ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বাসায় অভিযান চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের আটকে রেখে পর্ণ ভিডিও তৈরি ও পতিতা বৃত্তির অভিযোগে স্বামী, স্ত্রী ও তাদের দুই ছেলে সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতের অভিযানে নীলফামারী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর হাতিয়া থেকে প্রতারণার মাধ্যমে আনা চার তরুণীকে উদ্ধার করা হয়। অভিযানের স্থান ছিল চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুরের রাবেয়া হাসপাতালের পাশে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভীন আক্তার, এবং তাদের দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীতে বাসা ভাড়া করে বসবাস করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া তরুণীদের একজন ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা নেয়। অভিযানে পর্ণ ভিডিও বানানোর কাজে ব্যবহৃত ক্যামেরা, ৬টি মোবাইল ফোন, চাবুক, চাকু, কেচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এক তরুণী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সালাউদ্দিন বিপ্লবের সঙ্গে পরিচয়ের পর তরুণীকে পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়। বাসায় এসে তিনি আরও তিন তরুণীকে দেখতে পান এবং পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে যৌনকর্মে লিপ্ত করে পর্ণ ভিডিও ধারণ করা হয়।

তরুণীদের অভিযোগ, বিপ্লবের চারটি স্ত্রী রয়েছে এবং তার ছেলে সৎ মায়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে অনলাইনে ভিডিও প্রচার করে। পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন, উদ্ধার হওয়া তরুণীদের আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন