মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

রাজধানীর সবুজবাগে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে।

রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

রাজধানীর সবুজবাগে একটি তরুণীর অর্ধগলিত খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করে দেহ কয়েক টুকরো করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর খণ্ডিত দেহ উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, তরুণীটির বয়স আনুমানিক ২০ বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন