সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি প্রায় ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি একটি ডাম্প ট্রাকের নিচে লুকানো অবস্থায় প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ট্রাকে থাকা বালুর নিচে পলিথিনে মোড়ানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

জব্দকৃত জিরা ও ডাম্প ট্রাকের মোট মূল্য ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় জিরা এবং ডাম্প ট্রাকটি স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের ওয়্যার হাউজে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়াও, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

বিজ্ঞাপন