বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
অপরাধ

রূপগঞ্জে ১৩ বছর বয়সী কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক IT কর্মকর্তা

রূপগঞ্জে ১৩ বছর বয়সী কিশোরকে বলাৎকারের অভিযোগে IT কর্মকর্তা আটক।

রূপগঞ্জে ১৩ বছর বয়সী কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক IT কর্মকর্তা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রিয়াজ উদ্দিন (৫৪) নামে একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে পূর্বাচল নতুন শহরের ১১ নম্বর সেক্টরের লেকপাড় এলাকায় অবস্থিত ম্যাজিক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। আটক রিয়াজ উদ্দিন রাজধানীর 'উত্তরা-৭' নম্বর সেক্টরের বাসিন্দা এবং তিনি 'আইটি ভিশন টেকনোলজি'-তে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রিয়াজ উদ্দিন নিয়মিত পূর্বাচল এলাকায় হাঁটাহাঁটি ও ব্যায়াম করতে আসতেন। রোববার সকালে তিনি ম্যাজিক রেস্টুরেন্টে গেলে সেখানে কর্মরত এক কিশোরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ ওঠে।

ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন