বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
অপরাধ

রামপুরায় কাইল্যা পলাশ গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ১

রাজধানীর রামপুরায় কাইল্যা পলাশকে গুলি করার ঘটনায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রামপুরায় কাইল্যা পলাশ গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ১

রাজধানীর রামপুরায় আলোচিত সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ, যিনি কাইল্যা পলাশ নামে পরিচিত, তাকে গুলি করার ঘটনায় পুলিশ ইমাম হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।

ডিএমপির তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান, গ্রেফতারের পর ইমাম স্বীকার করেছে যে, পলাশকে গুলি করার পর শুটারদের নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করেছিল।

এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ইমামের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুলি করার সময় মোটরসাইকেলের আশেপাশে একটি লাল রঙের গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। ইমাম জানিয়েছে, ওই গাড়িটির সাথে হামলার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।

গত শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন পলাশ। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিজ্ঞাপন