মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

রাজধানীতে তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন খান গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরা এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন খান গুলিবিদ্ধ হয়েছেন।

রাজধানীতে তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন খান গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরা এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর দুইটার দিকে রামপুরা টিভি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, পলাশ দীর্ঘ ২৫ বছর কারাদণ্ড ভোগ করে কিছুদিন আগেই কারাগার থেকে মুক্তি পান। এর আগে, গত এপ্রিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন। টিটন ২০ বছর জেল খাটার পর জামিনে মুক্তি পাওয়ার ২০ মাসের মাথায় খুন হন।

বিজ্ঞাপন