মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে ২০ জন আহত, তিনজনের অবস্থা গুরুতর।

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় শুক্রবার (১২ জুন) সকালে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আই ট্রাভেল পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় দুই বাসের চালকসহ ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর, তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার শিকার বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন