মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক রতন হোসেনের মৃত্যু

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় রতন হোসেনের মৃত্যু হয়েছে।

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক রতন হোসেনের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রতন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড় বাঘা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রতন হোসেন নূরপুর চকপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সন্ধ্যার পর রতন তমালতলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহীর বড় বাঘার দিকে যাচ্ছিলেন।

বড় বাঘা বাজারে পৌঁছানোর আগে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি পুলিশ হেফাজতে নেয়।

বিজ্ঞাপন