মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন কয়েকজন সদস্য।

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা

বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, বনদস্যু ও তাদের সহযোগীরা কোস্টগার্ডের উপস্থিতি চায় না, তাই তারা এ হামলা চালিয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, হামলায় কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন। পুলিশ ও কোস্টগার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, "অবস্থান থেকে কোস্টগার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষা এবং কোস্টগার্ডের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা।"

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।

বিজ্ঞাপন