বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা, ৬ জন আটক

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলার ঘটনায় ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা, ৬ জন আটক

মোংলার জয়মনিরঘোলে অবস্থিত কোস্টগার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুর পর্যন্ত যৌথবাহিনী ৬ জন আসামিকে আটক করেছে। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা কোস্টগার্ড স্টেশনে অতর্কিত হামলা চালায়।

আটককৃতদের মধ্যে মুক্তা খাতুন, লিজা ইসলাম, তাসলিমা বেগম, সুলতান শেখ, মহারাজ খান এবং মো. শাহজালাল ফরাজী অন্তর্ভুক্ত রয়েছেন। কোস্টগার্ড পশ্চিমের জোনাল কমান্ডার এম. মিসবাউল ইসলাম বলেন, মোংলার জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যুদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত।

তিনি জানান, কোস্টগার্ড স্টেশন স্থাপনের ফলে ওই এলাকায় বনদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে। ফলে বনদস্যু ও তাদের সহযোগীরা কোস্টগার্ডের উপস্থিতি চায় না, যা হামলার কারণ হতে পারে।

বিজ্ঞাপন