মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ।

হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরায় শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে দুইটার দিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে। স্থানীয় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থল ছিল রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক হঠাৎ করে পলাশের মাথায় পিস্তল ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে।

পলাশকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও ডিবির একাধিক টিম অপরাধীদের ধরতে মাঠে নেমেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছে।

বিজ্ঞাপন