শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
অপরাধ

রাজধানীতে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর খিলগাঁওয়ে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক।

রাজধানীতে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মারিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নয়নাবাদ পোস্টের হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে। তিনি খিলগাঁও থানাধীন দক্ষিণ গোরান এলাকার আলিয়া মাদ্রাসা স্কুলের পাশের একটি বাসার নিচতলাতে থাকতেন।

মারিয়ার ভাই মো. চান মিয়া জানান, তার বোন দক্ষিণ গোরান আলিয়া মাদ্রাসা স্কুলের পাশে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। প্রায় আট মাস আগে তার বিয়ে হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মারিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পেরে, চান মিয়া স্বামীর কাছে ফোন করেন। স্বামী সাইফুল জানান, বাসায় গিয়ে মারিয়াকে দেখতে।

চান মিয়া ও তার পরিবারের সদস্যরা সাইফুলের বাসায় গিয়ে দেখেন, মারিয়া কিচেন সংলগ্ন বারান্দার ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছেন। তার গলায় একটি দাগও দেখা যায়। পরে তারা ৯৯৯ এ কল করে খিলগাঁও থানার পুলিশকে জানায়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রাত ১১টা ৩৫ মিনিটে মারিয়াকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে থানায় আটক করা হয়েছে। পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন