রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
অপরাধ

সাতক্ষীরায় ২১৬ পিস হীরার নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরায় ২১৬ পিস হীরার নাকফুলসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরায় ২১৬ পিস হীরার নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার ভোমরায় অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ২১৬ পিস হীরার নাকফুলসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

আটকৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার সমরেশ দাস ও একই এলাকার রাম মন্ডল। বিজিবি জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাকে অবৈধভাবে ২১৬ পিস হীরার নাকফুল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন তারা।

গোপন সংবাদে খবর পেয়ে জিরো পয়েন্টে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নাকফুলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নাকফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা।

৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা ডায়মন্ড নাকফুলগুলো জব্দ করা হয়েছে। ট্রাক ও দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন