রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার
অপরাধ

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু, একজন দগ্ধ

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেনের মৃত্যু, একজন দগ্ধ।

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু, একজন দগ্ধ

রাজধানীর বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ বছর বয়সী দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মুকিম বাজার কবরস্থানের পার্শ্ববর্তী শিয়া গলির একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর দগ্ধ হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভোর সাড়ে ছয়টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রতিবেশী রিফাত জানান, দেলোয়ার তৃতীয় তলায় দোকান কর্মচারী নামজুলের সঙ্গে ভাড়া থাকতেন। নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনে নিচে নামার সময় আরেকটি বিস্ফোরণ ঘটে। এ সময় দুজনই আটকা পড়েন।

স্থানীয়রা দগ্ধ অবস্থায় নাজমুলকে উদ্ধার করেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেন। পরে নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, নাজমুলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দেলোয়ার হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন