মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত আলী হোসেন

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আলী হোসেন মারা গেছেন, স্ত্রী ও মেয়ে চিকিৎসাধীন।

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত আলী হোসেন

রাজধানীর উত্তরার উত্তরখান এলাকায় একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় গৃহকর্তা আলী হোসেন মারা গেছেন।

তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

ডা. শাওন জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু ঘটে।

শনিবার সকালে, একই পরিবারের তিনজন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আলী হোসেনের স্ত্রী হোসনেয়ারা প্রায় ৬০ শতাংশ এবং মেয়ে আখি প্রায় ১৫ শতাংশ দগ্ধ হন। বর্তমানে মা ও মেয়ে দুজনই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।

আহতদের স্বজন রাতুল হাসান তুষার জানান, শনিবার সকালে রান্নাঘরে কাজ করার সময় সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। একপর্যায়ে বিস্ফোরণ ঘটলে আলী হোসেন, তার স্ত্রী ও মেয়ে দগ্ধ হন। তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিজ্ঞাপন