মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অপরাধ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা হবে

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা হবে।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা হবে

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা হবে। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই রায় ঘোষিত হবে।

গত বৃহস্পতিবার (৪ জুন) উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এ দিন ধার্য করেন। দেশের ইতিহাসে এটিই প্রথম ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ শেষ হয় মাত্র ৪ দিনে।

এই মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন, প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন।

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।

গত ১৯ মে পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১ জুন থেকে শুরু হয় এই মামলার বিচার, যেখানে ২ জুন রামিসার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ ১৬ জন সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন