র্যাব-৪ ব্যাটালিয়ন শনিবার (৬ জুন) সকালে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা ইতালি, জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিতো। কোম্পানি কমান্ডার কে. এন. রায় নিয়তি এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিদেশে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলতে সহায়তা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের একজন মামলার বাদি ও ভুক্তভোগী জানান, প্রতারণা চক্র প্রথমে ইতালি পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নেয় এবং পরে জার্মানির কথা বলে আরও ১০ লাখ টাকা হাতিয়ে নেয়।
র্যাব জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।