শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত যাত্রী হাসপাতালে

রাজধানীতে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত দুই যাত্রী চিকিৎসাধীন।

রাজধানীতে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত যাত্রী হাসপাতালে

রাজধানীর বনানীর আমতলী এলাকায় আজ শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যার ফলে বাসের হেলপার মো. রফিক (৩৫) নিহত হন।

নিহত রফিক ময়মনসিংহ সদর এলাকার নুরু আলমের ছেলে। সকাল পৌনে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় বাসে থাকা দুজন যাত্রীও আহত হয়েছেন। তাদের নাম মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল জানান, আজ সকালের দিকে আমতলী এলাকা থেকে ১০০ গজ দূরে ‘ভাটিকা’ নামের যাত্রীবাহী বাসটি আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত রফিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন