মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ৭ বছরের শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম রাজনগর বেলেপাড়ার ইসহাক হোসেনের ছেলে এবং রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গামুখী একটি দ্রুতগামী দূরপাল্লার বাস শিশু ফাহিমকে ধাক্কা দেয়।

বাসের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন