বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
অপরাধ

কুড়িগ্রামে আগুনে পুড়েছে ১০৫ দোকান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস

কুড়িগ্রামে আগুনে ১০৫টি দোকান পুড়ে গেছে, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে।

কুড়িগ্রামে আগুনে পুড়েছে ১০৫ দোকান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপড় পট্টির একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া দেখতে পান। এরপর মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যায় ৮৫টি কাপড়ের দোকান এবং ১৫টি ফল, জুতা, প্রসাধনী, বই ও নার্সারির দোকান।

এছাড়াও ওই মার্কেটে থাকা জাকের পার্টির উপজেলা কার্যালয়ও পুড়ে গেছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তালিকা তৈরি করছে।

বিজ্ঞাপন