শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার নয়াহাটি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী রানী (৫২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার নয়াহাটি শ্মশানঘাট এলাকার একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মী রানী স্থানীয় নয়াহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে এলাকাবাসী শ্মশানঘাট সংলগ্ন নদীর ধারের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

বিজ্ঞাপন