সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১১টি বসতঘর ও ৬টি দোকান

লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে ১১টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে গেছে।

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১১টি বসতঘর ও ৬টি দোকান

লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘর ও ৬টি দোকান। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এলাকার চিহ্নিত মাদকাসক্ত সোহেল হোসেনের বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগ রয়েছে। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সাথে বিরোধের কারণে তিনি ভোরে নিজ ঘরেই আগুন লাগান।

মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১১টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সোহেলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন