মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ

রাজধানীর শান্তিবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ উঠেছে।

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ

রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রিসিপশনে কাজ করতেন। তার বাড়ি উত্তরা দক্ষিণখান থানার পন্ডিত পাড়া এলাকায় হলেও চাকরির কারণে তিনি শাজাহানপুরের শান্তিবাগে বসবাস করতেন।

ফাহিমের ছোট ভাই ফাহমিদ জানান, "আমার বড় ভাই উত্তরায় আমাদের সঙ্গেই বসবাস করত। তবে চাকরির সুবাদে শাজাহানপুরের ওই বাসায় ভাড়া নেন। সপ্তাহে দুদিন ওই বাসায় থেকেই ডিউটিতে যেতেন।"

তিনি আরও জানান, "আজ সকালের দিকে পুলিশ আমাদের জানায়, আমার ভাই নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারি। আমার ভাই খুব সাদাসিধে ধরনের লোক ছিল। কারো সাথে তার কোন রাগ বা অভিমান ছিল না। তবে কেন বা কি কারণে আমার ভাই এই কাজটি করেছে তা আমরা কিছুই জানি না।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ফাহিম আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে।"

বিজ্ঞাপন