বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
অপরাধ

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার।

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক কিশোরীকে (১৬) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার গাছাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার রাত ১টার দিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবকেরা হলেন গাছাবাড়ী এলাকার লাবু মিয়া, রহমত উল্লাহ ও নিরব মিয়া।

এ ঘটনায় স্বাধীন ব্যাপারী নামে অভিযুক্ত এক যুবক পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১টার দিকে ওই কিশোরী ফোনে কথা বলার সময় ঘর থেকে বের হন। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় অভিযুক্ত চার যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে যায় এবং সংঘবদ্ধ ধর্ষণ করে।

খবর পেয়ে শনিবার সকালে গাছাবাড়ী এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় স্বাধীন ব্যাপারী নামে আরেক যুবক পালিয়ে যায়। ভুক্তভোগী কিশোরীর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন