মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঘোষণা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঘোষণা

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল রোববার (৭ জুন) দিন নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করেন।

দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ মাত্র ৪ দিনে শেষ হয়েছে। মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

বিচারিক কার্যক্রমে স্পেশাল পিপি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে।

ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং ছয় দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ২ জুন মামলায় রামিসার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন। মামলার বিচার ১ জুন শুরু হয়।

বিজ্ঞাপন