শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজ রোববার এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে আদালতে জানানো হয়, সোহেল রানা ধর্ষণের পর রামিসাকে ছুরি দিয়ে হত্যা করেন। ঘটনার পর তার স্ত্রী স্বপ্না আসামিকে পালাতে সহায়তা করেন। আদালত বলেন, আসামি সোহেল রানাকে জোরপূর্বক প্রলোভন দেখিয়ে দোষ স্বীকার করানো হয়নি।

সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গত ৪ জুন মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়।

গত ১৯ মে রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও দ্রুত বিচারের দাবি ওঠে। রামিসার মরদেহ উদ্ধারের পরদিন তার বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন।

২১ মে রামিসার পরিবারের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী, যিনি দ্রুত বিচারের আশ্বাস দেন। ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেন, এক মাসের মধ্যে শিশু ধর্ষণের বিচার সম্পন্ন করা হবে।

মামলার চার্জশিট ২৪ মে আদালতে দাখিল করা হয় এবং ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। ১৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মাত্র ৪ দিনের শুনানি শেষে রায়ের দিন ধার্য করে।

বিজ্ঞাপন