রংপুর স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নগরীর আর কে রোডে স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব অফিসে অভিযান চালানো হয়। অভিযানে কুমিল্লা থেকে কুরিয়ারে আসা ১৬ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এ উপায় ব্যবহার করে মাদকজাত দ্রব্য রংপুরে আনছে। দক্ষিণাঞ্চল থেকে রংপুরে চালান হচ্ছে এ ব্যথানাশক মাদক, যা দাম কম হওয়ায় সহজে বিক্রি করা সম্ভব হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।