শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেফতার

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় র‍্যাব-১১ ছয়জনকে গ্রেফতার করেছে।

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেফতার

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় র‍্যাব-১১ ছয়জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, বৃদ্ধার মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন