রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ নিহত, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার
অপরাধ

নরসিংদীর রেলস্টেশনে হামলা: বাক্প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নরসিংদীর রেলস্টেশনে হামলা: বাক্প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব আজ শুক্রবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

র‍্যাব জানিয়েছে, রাজধানীর কারওয়ানবাজারে আজ বিকেল ৩টায় এ বিষয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হবে, যেখানে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে মেথিকান্দা স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমকে মারধর করে এবং তাঁর দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায়। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু ঘটে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলা ও লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

জানা যায়, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা স্টেশনে থেকে যান ববি বেগম। তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাঁকে খাবার ও অর্থসহায়তা দিতেন, যা তিনি জমিয়ে রাখতেন। দুর্বৃত্তরা সেই জমানো টাকা লুট করার জন্য হামলা চালায়।

বিজ্ঞাপন