নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ার কারণে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ৫ দিন পর মারা গেলেন তানভীর আহমেদ রাব্বি (৩০)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর সরকার (৬০) ও কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (৩০) নামের দুইজনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত জাহিদ সরকার পলাতক রয়েছে এবং তার গ্রেফতারের চেষ্টা চলছে।
রাব্বির মৃত্যুর পর তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশীয় মদের দোকানের কাউন্টারে গিয়ে বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে জাহিদ সরকারসহ কয়েকজন পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যায়। এতে রাব্বি দগ্ধ হয়ে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন।
মামলার অভিযোগে রাব্বির মা মিনু বেগম নরসিংদী সদর মডেল থানায় জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।