শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চালক ও যাত্রী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চালক ও যাত্রী নিহত, আহত ৬ জন।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চালক ও যাত্রী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়-মাইল বাসস্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, নিহতরা বিদেশ ফেরত যাত্রী নিয়ে মাইক্রোবাসে জয়পুরহাট যাচ্ছিলেন। নয়-মাইল পৌঁছালে মাইক্রোবাসটি মহাসড়কের বিপরীতমুখী লেনে উঠে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম। এ ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন