বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৬২৪, কিশোর অপরাধীর দৌরাত্ম্য উদ্বেগজনক

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে, কিশোর অপরাধের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে।

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৬২৪, কিশোর অপরাধীর দৌরাত্ম্য উদ্বেগজনক

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সম্প্রতি নানা অপরাধে কিশোরদের জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের কিশোর সন্তান অপ্রতিম হত্যার পর কিশোর অপরাধী চক্রের দৌরাত্ম্যের বিষয়টি ফের আলোচনায় আসে। এই ঘটনার পর পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন