বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জয়পুরহাটে কৃষকের ৭০০ কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জয়পুরহাটে কৃষকের ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, ১ লাখ টাকার ক্ষতি।

জয়পুরহাটে কৃষকের ৭০০ কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জয়পুরহাটে এক কৃষকের ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে দেড় বিঘা জমির ফলন্ত গাছগুলো কেটে ফেলা হয়।

জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে নূর মোহাম্মদের বাগানের গাছগুলো গতকাল মঙ্গলবার রাতে কেটে ফেলা হয়। ভুক্তভোগী কৃষক আজ বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ এনজিওসহ বিভিন্ন জনের কাছে প্রায় অর্ধ লক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে ৭০০ কলা গাছ চাষ করেছেন। দুর্বৃত্তদের কারণে তিনি প্রায় দেড় লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

৩৬ বছর বয়সী নূর মোহাম্মদ কান্নায় ভেঙে পড়েন এবং জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও আশা নিয়ে গড়ে তুলেছিলেন কলা বাগান। গত বছর তিনি ৪৫ হাজার টাকা লাভ করেছিলেন এবং এ বছর কলার দাম বেশি হওয়ায় আরও লাভের প্রত্যাশা ছিল। কিন্তু এক রাতেই সব স্বপ্ন শেষ হয়ে যায়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, ভুক্তভোগী কৃষক অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন