বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত।

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাককর্মী নিহত হয়েছেন। এই ঘটনা ঘটে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে। গুরুতর আহত অবস্থায় রাফিসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাফিস খুলনা দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি চক্রবর্তী এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। নিহতের খালাতো ভাই শেখ নাজমুল হাসান জানান, বুধবার রাতে রাফিস রাস্তার পাশে একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন।

এ সময় পাশের দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত ছিলেন। রাফিস বিষয়টি মীমাংসা করতে গেলে অভিযুক্ত বিক্রেতা ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রাফিসের ওপর হামলা চালান। হামলায় রাফিসের পেটের ডান পাশে গভীর ছুরিকাঘাত লাগে, ফলে তিনি গুরুতর আহত হন।

প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আশুলিয়া থানা-পুলিশের একটি টহল দল আটক করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন