গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ তে রাজু নামে এক হত্যা মামলার হাজতি আসামি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, রাজু শৌচাগারের দরজার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে ডিউটিরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টায় রাজুকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।