রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, মামলা দায়ের

কাশিমপুর কারাগার থেকে ২১ বছরের নারী বন্দি রিম্পা পালিয়ে গেছে।

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, মামলা দায়ের

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।

কারাগার সূত্রে জানা গেছে, রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, কারা কর্তৃপক্ষ আজ শুক্রবার বিকেলে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে এবং পলাতক বন্দিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন