বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
অপরাধ

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই অটো উদ্ধার, আটক ১

লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই অটো উদ্ধার, আটক ১।

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই অটো উদ্ধার, আটক ১

লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই অটো (ইজিবাইক) উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃ জেলা অটোচোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার বিডিআর গেট ও কুলাঘাট বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই অটো উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে অটো (ইজিবাইক) চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ শাহজাহান কলোনী এলাকার একটি সড়ক থেকে প্রথমে সুভাষ চন্দ্র রায় নামের এক চোরকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যে কুলাঘাট বাজারের ‘শুভ অটো সেন্টারে’ অভিযান চালিয়ে আরও ৪টি চোরাই অটো (ইজিবাইক) ও যন্ত্রাংশ জব্দ করে ডিবি। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে শুভ সেন্টারের মালিক সুকুমার রায় পালিয়ে যায়।

জব্দকৃত অটো (ইজিবাইক) গুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন