শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত
অপরাধ

মিরপুরে পরিত্যক্ত দোকান থেকে আল-আলামিনের মরদেহ উদ্ধার

মিরপুরে একটি পরিত্যক্ত দোকান থেকে আল-আলামিন হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিরপুরে পরিত্যক্ত দোকান থেকে আল-আলামিনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে আল-আলামিন হোসেন (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মিরপুর ১৩ নম্বরের পিটিআই ভবনের বিপরীত পাশের একটি গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মিরপুর ১৩ নম্বর পিটিআই ভবনের ঠিক বিপরীতে, ৭ নম্বর লেনের একটি পরিত্যক্ত টং দোকানের ভেতরে লাশটি পড়ে ছিল। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে টং দোকানের ভেতর থেকে প্রায় পচাগলা অবস্থায় আল-আলামিনের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে আল-আলামিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেন তার বোন শাহাতন বেগম।

বিজ্ঞাপন