সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর।

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীর বানু মেম্বার টেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় হঠাৎ আগুন লাগে। এতে ১০ শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন জানান, বেলা ১১টার দিকে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ৮ থেকে ১০ জন শ্রমিক দগ্ধ হন।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন