শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা থানা এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩।

পাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এই সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে।

পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মেয়ের মরদেহ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়িতে ফিরছিলেন স্বজনেরা। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ওসি আরও জানান, দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন