শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২, আহত ২

পাবনার আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ২ জন নিহত, আহত ২।

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২, আহত ২

পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা–পাবনা মহাসড়কের সোরাডাঙ্গি কড়ইতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাজশাহী থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর এলাকায় যাচ্ছিল। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি সোরাডাঙ্গি কড়ইতোলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস ‘পাবনা এক্সপ্রেস’ এর সঙ্গে সংঘর্ষ ঘটে।

ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালক রাজ এবং রোগীর স্বজন বুলু খাতুন নিহত হন। আহত ২ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন