শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অপরাধ

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ২৯ জন, আতঙ্কিত এলাকাবাসী

শেরপুরের নকলা উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ২৯ জন আহত, আতঙ্কিত এলাকাবাসী।

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ২৯ জন, আতঙ্কিত এলাকাবাসী

শেরপুরের নকলা উপজেলার পৌর এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে ২৯ জন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুরটি তাণ্ডব চালায়।

এলাকাবাসী জানান, কুকুরটি গ্রীণরোড, দড়িপাড়া এবং উত্তর কায়দা এলাকায় দৌড়াতে থাকে এবং পথচারীদের কামড়ায়। কুকুরটি ছয়টি গরুকেও কামড়িয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন ফিরোজ আলীর ছেলে রিয়াজ আহম্মেদ, আব্দুর রহমানের ছেলে রায়ান, খলিলুল রহমানের মেয়ে মীম, কায়দা এলাকার আব্দুর রহিমের মেয়ে ঝিনুক, লুৎফর রহমানের ছেলে সজিব এবং কুর্শা এলাকার মিরাজ উদ্দিনের ছেলে জিহাদ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যাদের ক্ষত বেশি ছিল, তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘এটি প্রথমবারের মতো একদিনে এত রোগী হাসপাতালে এসেছে। আহতদের ভ্যাকসিন ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কুকুরের কামড়ের পর ক্ষতস্থান ভালোভাবে ধোয়ার পর দ্রুত হাসপাতালে আসা উচিত।’

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম জানান, পৌরসভা থেকে বিনামূল্যে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

বিজ্ঞাপন