শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অপরাধ

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামিকে মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামিকে মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিশু ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। বুধবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে এই রায় ঘোষণা করেন বিচারক আব্দুল হান্নান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশীদের ছেলে বিল্লাল হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২৪ সালে বুড়িচং থানায় দায়ের করা মামলার শুনানির পর আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

বিচারক জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এই রায় প্রদান করা হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের হাজতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা দোকানদার আক্কাস মিয়ার নয় বছর বয়সী ছেলে ইয়াসিন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে পরদিন থানায় নিখোঁজের ডায়রি করেন। চারদিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ইয়াসিনের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্তে জানা যায়, ইয়াসিনকে বলাৎকার করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইয়াসিন নিখোঁজ হওয়ার আগে প্রতিবেশীরা বিল্লাল হোসেনের সঙ্গে তাকে নাস্তা করতে দেখেন। এছাড়া ইয়াসিন তার মা খোদেজা বেগমকে জানায় যে সে বিল্লাল হোসেনের সাথে নিমসার বাজারে যাবে। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন