বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া।

বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুরে পাট কাটার সময় বজ্রপাতে বাবা শ্রী আনোয়ার গণেশ ও তার ছেলে নিমাই গণেশ নিহত হয়েছেন। বুধবার দুপুর ৩টার দিকে মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার গণেশ ও তার ছেলে আজ সকালে বাড়ির পাশের পাটখেতে কাজ করতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আনোয়ার গণেশ ও তার ছেলে নিমাই গণেশ ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন