শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অপরাধ

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ ৯ জন আটক করেছে পুলিশ।

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক

জয়পুরহাটের কালাই উপজেলার নিশ্চিন্তা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ ৯ জনকে আটক করেছে কালাই থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে শাহজাহান আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন, বাড়ির মালিক শাহজাহান আলী (৬০), মেহেরুল ইসলাম (৩৫), আরমান হোসেন (৪৬), নেওয়াজ মোর্শেদ সোহাগ (২৮), জামাল হোসেন (৫০), মিরাজ মণ্ডল (৪৫), আবুল হোসেন (৬০), উজ্জ্বল হোসেন (৩৫), এবং আসমা খাতুন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। তিনি প্রকাশ্যে পোল্ট্রি ব্যবসা পরিচালনা করলেও বাড়ির ভেতরে গোপনে এসব কার্যক্রম চলত। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছিল, তবে কেউ প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি।

স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপেরও দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর কোনো এলাকায় গড়ে উঠতে না পারে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

বিজ্ঞাপন